চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

মেয়র খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র দাখিল

রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

রাজধানী ঢাকার ধানমন্ডিতে থাকা আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এর আগে গত সোমবার (১০ এপ্রিল) তার পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সিটি মেয়র পদে দলীয় মনোনয়নপত্র দাখিলের পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল জানান,  আনুষ্ঠানিক ভাবে তারা মনোনয়নপত্র দাখিল করলেন। এখন দলীয় প্রধানের নেতৃত্বে মনোনয়ন বোর্ড বসে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তারা রাজশাহী ফিরে সে সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। এর পাশাপাশি সিটি করর্পোরেশন নির্বাচনের পরবর্তী প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করবেন। সিদ্ধান্ত আসার পর পুরোদমে দলীয় নেতা কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়বেন।

মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বাগমারা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, সাবেক সহ-সভাপতি সৈয়দ শাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম সরকার (আসলাম)। এছাড়া রাজশাহী সিটি করর্পোরেশনের ৬-৭ জন ওয়ার্ড কাউন্সিলর সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এবার মনোনীত হলে চতুর্থবারের মতো রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি প্রথমবারের মতো রাজশাহী সিটি মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি রাজশাহী মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেনের কাছে পরাজিত হন। 

তবে ২০১৮ সালের ৩০ জুলাইয়ের নির্বাচনে তিনি আবারও মেয়র নির্বাচন করে জয়লাভ করেন। মেয়র হওয়ার আগে তিনি দীর্ঘদিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ১৯ নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে আবারও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন।

গত ৩ এপ্রিল দেশের ৫ সিটি করর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী ২৫ মে গাজীপুর সিটি করর্পোরেশন,১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিটি করর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এরই মধ্যে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে।
Tag
আরও খবর