ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক

ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী

জামালপুরের ইসলামপুরে মসজিদে দাঁড়িয়ে নিজের পক্ষে ভোট ও সমর্থন চেয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্ভাব্য এক চেয়ারম্যান পদপ্রার্থী। সম্ভাব্য ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার পূর্ব বলিয়াদহ এলাকার বাসিন্দা ও চিনাডুলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার লক্ষ্যে ভোটারদের মাঝে গণসংযোগ করে যাচ্ছেন। এর আগে নজরুল ইসলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। 

শুক্রবার (৬ নভেম্বর) পূর্ব বলিয়াদহ মণ্ডলবাড়ি জামে মসজিদে জুমা নামাজ পর মসজিদের মিম্বারের পাশে দাঁড়িয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন নজরুল ইসলাম। 

এসময় মুসল্লীদের উদ্দেশে মসজিদকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আল্লাহ তায়ালার পাক-পবিত্র ঘরে ওয়াদা দিলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেব। আপনাদের খেদমত করার জন্যই আমি নির্বাচনে অংশ নিতে চাই।


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মসজিদের ইমাম আব্বাস শেখ, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ইউনিয়নের ডেবরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম।  

মুসল্লীদের উদ্দেশে তাঁরা বলেন, মসজিদে ওয়াদা দেন, যেন নজরুল ইসলাম সাহেবকে নির্বাচনে ভোট দেব। তাঁকে ছেড়ে অন্য কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নেব না। আমরা শেষ পর্যন্ত নজরুল ইসলাম সাহেবের সঙ্গে থেকে নির্বাচনী কাজ করে যাব।'


আরও খবর