খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলায় আগামী দুই মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে এ্যাড. মোঃ আবুবকর সিদ্দিককে আহ্বায়ক এবং নাসরুল্লাহ শরীফকে সদস্য সচিব করা হয়েছে।
খুলনা জেলা এনসিপির আহ্বায়ক হাফেজ মাহমুদুল হাসান ফায়জুল্লাহ, সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জল এবং সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্সের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক এম. এম. আব্দুল ওহাব, আব্দুল কাদের রাজু, মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আজহারুল ইসলাম, যুগ্ম সদস্য-সচিব মো. শরীফুল ইসলাম, মো. আব্দুর রহিম, শায়েখ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, মো. রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক আতাউর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই মাসের জন্য এই আহ্বায়ক কমিটি উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার কাজ করবে।
১ মিনিট আগে
১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ ঘন্টা ৮ মিনিট আগে
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ ঘন্টা ৪৫ মিনিট আগে