মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 06-11-2026 11:53:21 pm

একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে।


আগামীকাল ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।


বাণীতে রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকঙ্ক্ষা বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে এবং জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি মহান এই দিবস উপলক্ষে দেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


ঐতিহাসিক ৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ উল্লেখ করে তিনি বলেন, তাঁবেদারি অপশাসন ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের সেই কঠিন সময়ে ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরে পায়। সে সময় বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং জনগণের সমর্থনে তাঁর ওপর রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হয়।


রাষ্ট্রপতি আরও বলেন, সিপাহি ও জনতার এই সংহতির চেতনা পুনর্জাগরিত হয়েছিল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও। ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের সুদৃঢ় ঐক্যের মাধ্যমেই দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।

আরও খবর