দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

আবারো শেরপুর জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া

মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলায় ২য় বারের মতো আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মোঃ মনিরুল আলম ভূঁইয়া। ১২ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মার্চ/২০২৩ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি মনিরুল আলম ভূঁইয়ার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ বিষয়ে ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগেও তিনি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওসি মনিরুল আলম ভূঁইয়া ৭ এপ্রিল ২০২২ ইং তারিখে ঝিনাইগাতী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। অপরদিকে একইদিনে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। 

আরও খবর