কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাগরপুর উপজেলা আ'লীগ সভাপতির সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


টাঙ্গাইলের নাগরপুরে ১২ই এপ্রিল'২৩ রোজ বুধবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলা আ'লীগের সংগ্রামী সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, দক্ষ নেতৃত্ব আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম এর সুস্থতা কামনায় উপজেলা আ'লীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারে গণমানুষের নেতা, নাগরপুরের সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি এলাসিন সেতু বাস্তবায়নের রূপকার, তৃণমূলের প্রাণের স্পন্দন, টাঙ্গাইল জেলা আ'লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।


দোয়া মাহফিল অনুষ্ঠান সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আ'লীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী।


প্রধান অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস্ খান হিমু বলেন- আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম নাগরপুর উপজেলা আ'লীগের সংগ্রামী সভাপতি। তিনি দীর্ঘদিন যাবত তৃণমূলকে সাথে নিয়ে নাগরপুর উপজেলা আ'লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। তিনি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং তার একটি সফল অস্ত্রপোচার হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।


ছাত্র জীবন থেকে রাজনীতি করে আপনাদের পাশে থেকেছি এবং বর্তমানেও আপনাদের পাশে রয়েছি। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে পরস্পরের প্রতি ভালবাসা, সহমর্মিতা ও সহিষ্ণুতার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে।


জাকিরুল ইসলাম উইলিয়াম অতি দ্রুত সুস্থ হয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে তৃণমূল আ'লীগকে সুসংগঠিত করতে আবারও রাজনীতির মাঠে বিচরণ করবেন, ইনশাআল্লাহ্।


এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ'লীগের সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আ'লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাবেক সহ-সভাপতি অধ্যাপক বাবু লক্ষীকান্ত সাহা, নাগরপুর উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, ছাত্র মানব কল্যাণ সম্পাদক রাজ্জাক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক দিলদার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, আ'লীগের সদস্য মোঃ আওলাদ হোসেন লিটন প্রমুখ।


এছাড়া মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি খন্দকার আছাব মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রবিন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। 


এছাড়াও নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন আ'লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড আ'লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক, ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণ এবং আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়ামের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর