দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ৫৫ হাজার তালের চারা রোপন করে দৃষ্টান্ত স্থাপন করলো চিত্তরঞ্জন দাস

নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বৃক্ষপ্রেমী যশোরের অভয়নগরে ধোপাদী গ্রামের চিত্ররঞ্জন দাস।



তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে-উঁকি মারে আকাশে’। এই কবিতাটি মনে করিয়ে দেয় আকাশমুখী এই গাছটির কথা। যদিও আজকাল গ্রাম বাংলায় দেখা যায় না অগণতি তাল গাছের সারি। সময়ের পরিক্রমায় তালগাছের সংখ্যাও কমে গিয়ে আজ অনেকটাই বিলপ্তির পথে।


ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলার আগাম প্রস্তুতি গ্রহণ প্রকৃতির সৌন্দর্য,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে নিজ এলাকায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এক দরিদ্র কৃষক চিত্তরঞ্জন দাস। 

চিত্তরঞ্জন দাস পেশায়  একজন দরিদ্র  কৃষক হয়েও পরিবেশ সচেতন এই  মানুষটিএ পর্যন্ত  ২০১০ সাল থেকে ২২ টি রাস্তায় পর্যায়ক্রমে রোপন করেছেন ৫৫  হাজার তালগাছ। বর্তমানে তার পরিচর্যায় প্রায় ২০ থেকে ২৫  হাজার তালগাছ রয়েছে। তিনি বলেন নিজ খরচে গ্রামের মানুষের কাছ থেকে তালের বীজ ক্রয় করে রাস্তার দুইপাশে রোপন করেছি -মসিহাটি, মনিরামপুর রোড, বুইকারা রোড, সরখোলা রোড, ধোপাদী সহ বিভিন্ন এলাকায়।  তিনি বলেন,আমি সামান্য কৃষক তাই বলে দেশের জন্য কিছু করতে পারবো না, যেহেতু তালগাছ এখন বিলুপ্তির পথে, আমি চলে গেলেও মানুষের কাছে স্মৃতি হয়ে থাকবো,মানুষের উপকার হবে তার জন্য  এ উদ্যোগ নিয়েছি। 


গাছ একটু বড় হলেই অনেকে ডাল-পাতা ছেঁটে নিয়ে যায়। তালপাখা বানানোর জন্য একশ্রেণির অসাধু ব্যক্তি পাতা কেটে নিয়ে যায়। আমি একদিন থাকবো না কিন্তু এই তালের চারা আমার স্মৃতি বহন করবে শত শত বছর। মুলত তাল গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এ গাছ লাগিয়ে তার পরিচর্যা করে আসছি।


এলাকাবাসী জানান, রোদ গরমে কৃষি কাজ করে রাস্তার দু'ধারে লাগানো তাল গাছের ছায়াই বসে বিশ্রাম করতে পারি এটা আমাদের বড় পাওয়া।পথচারীরা চিত্তরঞ্জন দাশের এই কল্যাণকর উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন। 


পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকল ধরনের গাছে থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।সরকারি ভাবে সার্বিক সহযোগিতা পেলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দেশের সকল জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ শ্যামল ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।

আরও খবর