দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াব্দা বাজার বাবুল মার্কেটের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী মদনপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারের মাংস বিক্রেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে কাকিনা বাজার থেকে মাংস নিয়ে নামুড়ী বাজার মুখে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন হোসেন আলী।

এ সময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে, ট্রাক্টরটি আটক করা হয়েছে।
আরও খবর