দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ঈদগাঁওতে গৃহবধূ হত্যার অভিযোগে থানায় এজাহার ঈদগাঁও

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া থেকে কমরু আক্তর নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ১২ এপ্রিল বুধবার দুপুরে বসতবাড়ির ওয়াশরুমের টিন কেটে তাকে উদ্ধার করা হয়।


গতকাল বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে লাশটি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এ ঘটনায় কমরুর বাবা মোহাম্মদ নুরুজ্জামান বাদী হয়ে ঈদগাঁও থানায় এজাহার দায়ের করেছেন।


এতে মৃত আবছার আলী মাস্টারের ছেলে মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টো সহ ৩ জনের নাম উল্লেখ করে আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। অন্য আসামীরা হচ্ছে নিহতের স্বামী মোহাম্মদ আলী প্রকাশ ভুট্টাে, দেবর মাহমুদ কামাল প্রকাশ মাহমুদ, শাশুড়ী মনোয়ারা বেগম।


এজহারে উল্লেখ করা হয়েছে, বিগত ২৬/০২/২২ ইং তারিখে উপরোক্ত ১নং বিবাদীর সাথে রেজিস্ট্রার কাবিননামা মূলে কমরু আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর হতে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসিতেছে।বিভিন্ন সময়ে যৌতুক দাবি করিয়া আসিতেছে।


 গত ২৭ ফেব্রুয়ারি বিবাদীরা তাকে দুই লাখ টাকা যৌতুকের জন্য আমার বাড়ীতে পাঠাইয়া দেয়। পরে ফোন করে বিবাদীদের বাড়ীতে নিয়ে আসে। আমার মেয়ে আসার সময় আমি তার হাতে পঞ্চাশ হাজার টাকা প্রদান করি।


তবে বিবাদীদের ধার্যকৃত দুই লক্ষ টাকা দিতে না পারায় আমার মেয়েকে প্রাণে শেষ করিবে মর্মে হুমকি দিয়েছিল। আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। 



এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল আমার মেয়েকে প্রাণে হত্যা করেছে। ঘটনার একই তারিখ অনুমান বিকালে ফোন করে জানায় যে, আমার মেয়ে কমরু আক্তার তার গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছে।

ময়নাতদন্তের দায়িত্বে থাকা সদর হাসপাতালের চিকিৎসক বলেন, প্রতিবেদন না দেয়ার আগে কোনও মন্তব্য করা যাবে না।


কমরুর বাবা জানান, আমার মেয়ে মৃত্যুর জন্য ওরা তিন জন দায়ী। তাই ওই তিন জনকে আসামী করে তিনি থানায় এজাহার দিয়েছেন।


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি গোলাম কবির জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কামরুর বাবা বাদী হয়ে থানায় লিখিত এজহার জমা দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর