নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

নবাবপুরে দুই ঘণ্টার আগুনে পুড়ল ২০টি গুদাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 05:35:34 am

পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি গুদাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। 


ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, প্রায় ২০টি গুদাম আগুনে পুড়ে গেছে।


স্থানীয় এক বাসিন্দা জানান, সুরিটোলা প্রাইমারি স্কুলের পূর্ব পাশে গলির ভেতরে আগুন লাগে। তিনি জানান, যেখানে আগুন লাগে, সেখানে দুই থেকে আড়াইশ টিনশেডের ছোট ছোট গুদাম, ওয়ার্শকপ ও ডিসেন্ট বেকারির গুদাম রয়েছে। জায়গাটি টিনশেড ঘর হলেও আইয়ুব ভবন নামে পরিচিত।


বৃহস্পতিবার রাত ১০টার পরপরই সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট নেভাতে যায়। 


ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে টিনশেডে আগুন লাগার খবর আসে রাত ১০টা ৮ মিনিটে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায়। পরে আরও ১৩টি ইউনিট যায় সেখানে।


রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল আলম দোলন জানান।


অগ্নিকাণ্ডের কারণ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এখানে একটি মেস ছিল। এই মেসে গোডাউনের কর্মচারীরা থাকত। এই মেস থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে