বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

চট্টগ্রাম নগরজুড়ে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন



পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরের কয়েকটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ডিসি হিলের মুক্তমঞ্চে বর্ষবরণের আয়োজন করে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এতে ৩২টি সংগঠনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে।

অন্যদিকে সিআরবি শিরিষতলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একইভাবে জেলা শিল্পকলা অ্যাকাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান।

এছাড়াও পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’। সকাল ৯টায় শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের চট্টেশ্বরী রোড থেকে কাজীর দেউড়ি মোড়, জামাল খান হয়ে চেরাগি চত্বর পরিক্রমণ করবে। একইভাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি থেকেও বর্ষবরণ উপলক্ষে সকালে শোভাযাত্রা বের হয়। এবারও শিল্পকলা একাডেমির মঙ্গল শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায়।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, দুই বছর বন্ধ থাকার পর গত বছর ছিল নববর্ষ বরণের উৎসব। তবে এবার রোজার কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসবের প্রস্তুতি নেওয়া হয়। চট্টগ্রামের প্রায় ৩২টি সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে।

আরও খবর