জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

ঢাকা নিউমার্কেট এ আগুন।

Newmarket আগুন

রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এরইমধ্যে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনা ও নৌ বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর জন্য প্রস্তুত আছে বিমান বাহিনী। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১০ ইউনিট বিজিবি। সেখানকার ব্যবসায়ী, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, বিজিবি ও সাধারণ মানুষ সবার সম্মিলিত চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে পানি স্বল্পতার কারণে অগ্নিনির্বাপণ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এরইমধ্যে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী।


প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল) ভোরে ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের ৩য় তলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হলো বা এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এসবের বিস্তারিত এখনও জানা যায়নি বলে জানিয়েছেন সেখানে অগ্নি নির্বাপনের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসকর্মীরা।

Tag
আরও খবর