চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

আগামী ২০৩০ সালে রোজা হবে ৩৬টি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-08-2022 01:20:07 am

ফাইল ছবি

◾ধর্ম ডেস্ক 


বছর ঘুরে রমজান মাস একবার এলেও, মুসলমানরা ২০৩০ সালে রমজান মাস পাবে দুবার। দ্য ইসলামিক ইনফরমেশন সৌদি আরবের সংবাদমাধ্যম নিউজ ২৪-এর প্রতিবেদন এ খবর নিশ্চিত করেছে।


সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পবিত্র মাস মাহে রমজান। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের বিশেষ এই মাসটি মহান আল্লাহর তরফ থেকে মুমিন বান্দাদের জন্য অফুরন্ত নেয়ামত আর বরকতে পরিপূর্ণ।


বরকতের এই মাসটি প্রতিবছর একবার পাওয়া গেলেও ২০৩০ সালে রমজান মাস দুবার পাওয়া যাবে। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হাসান আহমেদ আল হারিরি নিশ্চিত করেছেন, ২০৩০ সালে দুটি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে।


কারণ হিসেবে চন্দ্র বিশেষজ্ঞরা বলছেন, ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে এমনটা ঘটবে। সাধারণত ইংরেজি বছরের মাসগুলো ৩০ অথবা ৩১ দিনে নির্ধারিত থাকে। কিন্তু চান্দ্র বছরের মাসগুলো নির্ধারিত হয় ২৯ অথবা ৩০ দিনে। মাসে দিনের এই পার্থক্যের কারণে ইংরেজি বছর শেষে চান্দ্র বছর ১১ দিন কমে যায়।


চন্দ্র বিশেষজ্ঞ মিনহাল খান জানান, এভাবে বছরে ১১ দিন পার্থক্য থেকে যাওয়ায় ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা।


এ বিষয়ে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ মনে করেন, দুবার রমজান মাসের সঙ্গে সে বছর রোজা হবে ৩৬টি। তবে এই ৩৬টি রোজা একবারে হবে না।


চান্দ্রবর্ষ হিসাবমতে, ২০৩০ সালের প্রথম রমজান মাস পাওয়া যাবে ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি। এ হিসাবে ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাসের রোজা হবে ৩০টি।


এর ঠিক ১০ মাস পর আরও একটি রমজান মাস পাওয়া যাবে।  অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া এই রমজান মাসে রোজা হবে ৬টি।


ইংরেজি বর্ষপঞ্জি ও চান্দ্র বছরের মাসগুলোর পার্থক্যের কারণে মুসলমানরা ২০৩০ সালে দুটি রমজান মাস পাবে। সেই সঙ্গে রোজা পাবে ৩৬টি।



আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

২২ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ২১ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭৬ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে