মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ এপ্রিল) শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে মামলার মূল আসামি শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার আগে রবিবার রাতে ফয়েজ মিয়াকে রাজনগর উপজেলার জালালপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম সরদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজহারভুক্ত ছয় আসামির মধ্যে বাকি দুই আসামি পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

১৪ এপ্রিল ইফতারের পর শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন কুলাউড়া উপজেলার এক নারী। এ ঘটনায় মামলার ছয় আসামির মধ্যে চার জনকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে ১৪ এপ্রিল রাতে পুলিশ গ্রেপ্তার করে ওই মামলার আসামি সিএনজি অটোরিকশার চালক সেলিম মিয়া ও হৃদয় নুনিয়াকে। তাদের আদালতে পাঠালে হৃদয় নুনিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Tag
আরও খবর