বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ঈদগাঁওর দরিদ্র জনগণের পাশে সোশ্যাল ইসলামী ব্যাংক


ঈদগাঁওতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে আজ সোমবার বস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংক অভ্যন্তরে বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ জিয়াউল হক ও ঈদগাহ মেডিকেল সেন্টারের ডাক্তার জাহিদুর রহমান।

 এ সময় ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ মঈনুল আরেফিন, অপারেশন ম্যানেজার মোঃ মামুন রাজীব সহ শাখার অন্য কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। 

ব্যাংকের ব্যবস্থাপক জানান, বৃহত্তর ঈদগাঁওর উপকারীভোগিদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়। 

 এর আগে অত্র শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছিল।

মঈনুল আরেফিন বলেন, দরদী সমাজ গঠনের সমবেত অংশগ্রহণের ব্রত নিয়ে ১৯৯৫ সালে এসআইবিএল ব্যাংকটি যাত্রা শুরু করে।

বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৭৯ টি শাখা, ১৮৯ টি উপ-শাখা ও এজেন্ট আউটলেট রয়েছে। যার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।

অপারেশন ম্যানেজার জানান, চমৎকার সাজ- সজ্জা, আধুনিক প্রযুক্তি, একদল দক্ষ, আন্তরিক ও সেবা প্রদানে উন্মুখ কর্মী নিয়ে ২১ নভেম্বর ২০১৯ ইংরেজি ঈদগাঁও শাখাটি যাত্রা শুরু করে। এর পর থেকে নানা পরিষেবার মাধ্যমে ব্যাংকটি আর্থিক বিভিন্ন সেবা প্রদান করে আসছে।

Tag
আরও খবর