নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-04-2023 12:58:55 pm

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে (জিটিআই) দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। জিটিআই সূচকে বাংলাদেশ ৩ দশমিক ৮২৭ স্কোর পেয়ে ১৬৩টি দেশের মধ্যে ৪৩তম অবস্থানে রয়েছে। বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের প্রভাবের দিক থেকে অগ্রগতি অর্জনকারী দ্বিতীয় দেশ।


গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই)-২০২৩ এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (আইইপি) সন্ত্রাস ট্র্যাকার এবং অন্যান্য উৎস থেকে ডেটা ব্যবহার করে জিটিআই এ রিপোর্টটি তৈরি করেছে। এই প্রতিবেদনে ১৬৩টি দেশের সন্ত্রাসবাদ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।


জিটিআই সূচকে যে দেশের স্কোর যত বেশি, তার অবস্থান তত আগে এবং সেই দেশ তত বেশি সন্ত্রাসবাদের কবলে রয়েছে। জিটিআই সূচকে বাংলাদেশের স্কোর ৩ দশমিক ৮২৭। এ স্কোর বিবেচনা করা হয়েছে পাঁচ বছরে সন্ত্রাসের কারণে মৃত্যু, সন্ত্রাসী কার্যক্রম, সন্ত্রাসীদের হাতে জিম্মি এবং আহত হওয়ার ঘটনাগুলো বিবেচনা করে।


জিটিআই প্রতিটি দেশকে ০ (শূন্য) থেকে ১০ পর্যন্ত স্কেলে স্কোর করে। যেখানে ০ (শূন্য) স্কোর সন্ত্রাসবাদের ওপর কোনো প্রভাব প্রকাশ করে না এবং ১০ সন্ত্রাসবাদের সর্বোচ্চ পরিমাপযোগ্য প্রভাব প্রতিফলিত করে। কম স্কোরসহ একটি উচ্চ স্তর সন্ত্রাসবাদের ক্ষেত্রে কম প্রভাব নির্দেশ করে। আফগানিস্তান ৮ দশমিক ৮২২ স্কোর পাওয়ায় সন্ত্রাসবাদের সর্বোচ্চ প্রভাবের দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ৮ দশমিক ১৬, ভারত ৭ দশমিক ১৭৩ এবং নেপাল ৪ দশমিক ১৩৪ স্কোর পেয়েছে।


রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাসবাদের প্রভাবের দিক থেকে নেপালের পরেই বাংলাদেশ দ্বিতীয় অগ্রগতি অর্জনকারী দেশ। উভয় দেশই ২০২২ সালে দুটি হামলার ঘটনা রেকর্ড করেছে এবং কোনো মৃত্যু হয়নি।


দক্ষিণ এশিয়া অঞ্চলে সবচেয়ে মন্দ জিটিআই স্কোর অর্জনকারী দশটি দেশের মধ্যে দুটি হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তান। এই অঞ্চলের সাতটি দেশের মধ্যে শুধুমাত্র ভুটানের জিটিআই স্কোর শূন্য, অর্থাৎ গত পাঁচ বছরে কোনো সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়নি।


যদিও আফগানিস্তান ২০২২ সালে উন্নতি করেছে, তবুও এটি ২০২২ সালে সবচেয়ে সন্ত্রাস-প্রভাবিত দেশ হিসেবে রয়ে গেছে। আফগানিস্তানে সন্ত্রাসবাদের কারণে মৃত্যু ৫৮ শতাংশ কমেছে। এ সংখ্যা এক হাজার ৪৯৯ থেকে ৬৩৩ পর্যন্ত নেমে এসেছে।


বিভিন্ন হামলার ঘটনা এই প্রবণতাকে প্রতিফলিত করেছে, ২০২২ সালে হামলার ঘটনা ৭৫ শতাংশ কমে ২২৫টি আক্রমণ হয়েছে। ২০২১ সালের আগস্টে কাবুলের পতনের পর তালেবান আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করার কারণে আক্রমণ এবং মৃত্যুর ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে।


২০২২ সালে পাকিস্তান এই অঞ্চলে দ্বিতীয় সর্বাধিক প্রভাবিত দেশ ছিল। আগের বছরের তুলনায় পাকিস্তানে হামলার সংখ্যা ৪৫ শতাংশ বেড়েছে এবং ২৯৮টি হামলা হয়েছে। মৃত্যুর সংখ্যায় এই প্রবণতা প্রতিফলিত হয়েছে এবং পাকিস্তানে ২০২২ সালে ৬৪৩টি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এতে ৩৫১টি মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে