কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক রহমানের উলাশী আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল ববিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা, পরীক্ষা নেয়ার দাবি রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমে দুর্গাপুরে এসএসসি পরীক্ষা ২০২৬: সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত, মূল পরীক্ষার্থী বহিষ্কার এসএসসিতে ভুল প্রশ্নে পরীক্ষা’ অনিশ্চিত ১২ শিক্ষার্থীর ভবিষ্যত মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল মজুদ ও অধিক মূল্যে বিক্রি: তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন

বর্তমানে অর্থনীতির সমৃদ্ধি ঘটাচ্ছে নারীরা : প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,বর্তমানে অর্থনীতির সমৃদ্ধি ঘটাচ্ছে নারীরা। নারীরা অর্থনীতিতে প্রভাব রাখছে। নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। উন্নত বিশ্বের সমৃদ্ধির পেছনে নারীদের অবদান রয়েছে। ঘরের মধ্যে বন্দী সহ কুসংস্কারে নারীরা পিছিয়ে পড়েছে। এসব রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে। বিগত দিনে কোনো সরকার নারীদের জন্য কাজ করেনি। তারা সরকারী কোনো অনুদান পায়নি। এখন শতভাগ এলাকা বিদ্যুৎ এরআলোয় আলোকিত। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে।কৃষক সার পাচ্ছে। গৃহহীনরা ঘর পাচ্ছে। সাধারণ মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে।  সকল সুযোগ সুবিধা জনগনের দোরগোড়ায়।

তিনি আরও বলেন, রোজার সময় সহনশীল, ধৈর্যের পরিচয় দিতে হবে। ত্যাগের মহিমায় নিজেকে তৈরি করতে হবে। রমজানের শিক্ষায় ১১ মাস শিক্ষা নিয়ে চলতে হবে। বেশি বেশি যাকাত, দান সদকা দিতে হবে।প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আইডিয়া প্রকল্পের আওতায় নাটোরের সিংড়ায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।

Tag
আরও খবর