গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীর নাওডাঙ্গায় ছাত্রলীগের আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল




পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে সংক্ষিপ্ত আলোচনা সভা, ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল ) বাংলাদেশ ছাত্রলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ আলোচনা ও দোয়া মাহফিল শেষে ইফতার বিতরণ করা হয়। 

আলোচনায় বাংলাদেশ ছাত্রলীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সহ-সভাপতি নাজমুল কবিরের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মো. হাছেন আলী। 

বিশেষ অতিথি ছিলেন, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আতাউর রহমান রতন, বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কাজল ইসলাম। 

এসময় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নাওডাঙ্গা বাজারের দোকান, স্থানীয় সাধারণ মানুষ, পথচারী ও রিক্সাওয়ালাদের মাঝে ইফতার বিতরণ এবং সবশেষে দেশ ও দশের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর