গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত


জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের হাড়গিলা এলাকায় কাঠমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলা পাহলোয়ান।



বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, 

উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক খাদেমুল হক বাবুল,  সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত এবং নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির আহমেদ পলাশ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল কামার, সদস্য বিল্লাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন ঢালী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাকির কাজী এবং ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল ফারুক।

কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পরে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন প্রমানিক, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 





আরও খবর