আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

একসময় বিদ্যুৎ ছিলনা, আমরা সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি: পীরগাছায় বাণিজ্যমন্ত্রী

পীরগাছায় বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, আমরা দেশটাকে ভালো করতে চাই। একসময় বিদ্যুৎ ছিলো না, আমরা সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। শেখ হাসিনা দেশটাকে অনেক অনেক দুর এগিয়ে নিয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেন।  

রংপুরের পীরগাছায় রোববার রাত ৮টায় কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ আনন্দ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটনের আয়োজনে ও সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লুলু মিয়া, মফিজ উদ্দিন, মহানগর আ.লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, জেলা পরিষদে সদস্য আব্দুল হান্নান, উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঠিকাদার, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ শাহেদ ফারুক ও কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহাগ। 

উপজেলা যুবলীগের আহবায়ক নাহিদ হাসান লিটনের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, ইউনিয়ন সভাপতি ফিরোজ হোসেন ও সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়া, জেলা আ.লীগের সদস্য তুহিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল, কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, সি-সার্কেল  মো. কামরুজ্জামান, পীরগাছা থানা অফিসার মাসুমুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তাজুল ইসলাম, ওয়ার্ড আ.লীগ সভাপতি মমিন তালুকদার লিজু, ওয়ার্ড যুবলীগ সভাপতি সুজা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রুবেল প্রমুখ। এর আগে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের আয়োজকরা। পরে বাণিজ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।  


আরও খবর