আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক- ৪

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে আব্দুর রব হাওলাদার এবং বেলায়েত হোসেন নামের দু'জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। হামলার পর ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতরা দু'জন একে অপরের সম্পর্কে চাচা-ভাতিজা। সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।


হত্যাকান্ডের তথ্য নিশ্চিত করে পুলিশ জানিয়েছেন, 'খুন হওয়া ৬২ বছর বয়সী আব্দুর রব হাওলাদার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট গ্রামের মৃত মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহত অপরজনের নাম মো. বেলায়েত হোসেন। তিনি রব হাওলাদারের ভাতিজা। ৫৬ বছর বয়সী বেলায়েত'র বাবার নাম মকবুল হোসেন হাওলাদার। তিনি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টর এলাকায় একটি পোষাক কারখানায় চাকুরী করেন। গেলো সপ্তাহে ঈদ করতে ছুটিতে বাড়ি এসেছেন।'


নিহতদের বিষয়ে ঐ গ্রামের অনেকেই বলেছেন, 'খুন হওয়া রব হাওলাদার একাধিকবার ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। 


চাচারম রবের সাথে খুন হওয়া ভাতিজা বেলায়েত  পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন চাচার খুনীদের চিনে ফেলায় ভাতিজা বেলায়েতকেও মেরে ফেলেছে খুনিরা।


 সোমবার (২৪ এপ্রিল) রব হাওলাদার এবং তার ভাতিজা বেলায়েত খুনের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। এসব বাহীনির উদ্ধর্তন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পুলিশ রক্তাক্ত দুজনকে নিথর অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঐসময়ে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। এতথ্য জানিয়েছেন রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আইনগত সকল ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।'


ঘটনার পর মোল্লারহাট নামক এলাকা থেকে সন্দেহ ভাজন ১৯ বছর বয়সী আসাদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায় আসাদের বাড়ি খুলনার দৌললতপুর রেলগেট এলাকায়। তার বাবার নাম ইমন হোসেন হাওলাদার। এছারা খুনের ঘটনাস্থল জগাইরহাট এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, আব্দুস সত্তার এর ছেলে মিজান এবং মো. খাদেম হোসেন'র এর ছেলে সজল হোসেনকে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।


খুনের ঘটনা যারা দেখেছেন তাদের বরাত দিয়ে নিহত আব্দুর রব হাওলাদারের ভাগ্নে মো. নাসির উদ্দিন বলেন, 'চাচা-ভাতিজা একসাথে বাড়ি ফিরছিলেন রাস্তায় ওৎ পেতে থাকা ১৪/১৫ জন লোক তাদের পথ আগলে দাঁড়ায়। এবং কুপিয়ে হত্যা করে চলে চায়।


এব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডাবল মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নাম পেয়েছি। চাচা-ভাতিজা দুজন খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের ৩ জনেই খুনের সাথে সরাসরি জড়িতে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ খুনের ঘটনার সাথে জড়িত কেহই ছাড় পাবে না, সকলকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর