বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরের চন্দ্রপুরে ৯ দোকান আগুনে পুড়ে ছাই

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের কালিয়া উপজেলার সীমান্তবর্তী স্থান জিরোপয়েন্ট বাজার নামক স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে।
আগুনে দোনকানগুলোতে থাকা মালামাল,সেভেন আপ এর গোডাউন,মাছের ফিড,মোবাইল সার্ভিসিং ,জাল ও সুতার দোকান এবং নগদ অর্থ পুড়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (২৬ এপ্রিল) সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের চন্দ্রপুর জিরোপয়েন্ট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।স্থানীয়রা বলছেন,শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রথমিক ভাবে ধারনা করছেন।সকালে আনুমানিক প্রায় ১১ টার সময় এই আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন,আগুনে আমার সব শেষ হয়ে গেছে।সমিতি থেকে অনপকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছেন।এখন টাকা কিভাবে পরিশোধ করবো তা তারা জানেনা বলে কান্নায় ভেঙে পড়ে।অন্যন্য ব্যবসায়ীরা বলছেন চোখের সামনে সব ছাই হয়ে গেল।জানিনা কীভাবে সংসার চালাব।
এই আগুনের বিষয়ে সোনাতলা পুলিশ ক্যাম্পের এএসআই সোহাগ সরদার জানান,আমি সহ আমার একটি টিম আগুনের খবর পেয়ে সেখানে পৌছায় এবং ব্যবসায়ী ও এলাকাবাসির সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে কিছুক্ষনের ভিতর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

Tag
আরও খবর