বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

দিনাজপুরে আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যহার।

দিনাজপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ‍্যাড.মাজহারুল ইসলাম সরকার সহ কতিপয় সদস‍্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত‍্যাহার করে নিলেন এ‍্যাড. সারওয়ার আহমেদ বাবু।
দিনাজপুরে আইনজীবীদের অনৈক্য নিরসনের স্বার্থে সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: মোঃ মাজহারুল ইসলাম সরকারসহ ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী এ্যাড: সারওয়ার আহমেদ বাবু।
২৯ আগস্ট সোমবার দিনাজপুর আইনজীবী সমিতির ২নং ভবনে এক জনাকীর্ণ প্রেস ব্রিফিং-এ উল্লেখিত মামলাটির বাদী সারওয়ার আহমেদ বাবু এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, গত ৪ মার্চ’২১ দুপুরে দিনাজপুর আইনজীবী সমিতি ভবনে ও প্রাঙ্গনে আইনজীবীদের সাথে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ওই ঘটনায় আমি সামান্য আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। ঐদিন রাতেই কতিপয় আইনজীবী গভীর রাতে একটি লিখিত এজাহার নিয়ে আমার কাছে যায় এবং আমাকে ঘুম থেকে উঠায় আমি ঘুম থেকে উঠে ঐ এজাহারে স্বাক্ষর করি। সুস্থ্য হয়ে উঠার পর দেখি এজাহারে তথ্যগত অনেক ভুল রয়েছে। তৎকালিন তথাকথিত সংবিধান সংরক্ষন কমিটির কতিপয় আইনজীবীদের কারনে তথ্যগত ভুল সম্বলিত এ মামলার উদ্ভব হয়। যার কোতয়ালী থানার মামলা নং-১৭ তারিখ ০৫/০৩/২০২১ইং। জি.আর নং-১৬২/২০২১ (সদর)। মামলাটিতে আসামী করা হয় ২৬ জন এজাহারভুক্তসহ অজ্ঞাত ৩৫/৪০জন। এ্যাডঃ সারওয়ার আহমেদ বাবু আরও বলেন, দিনাজপুর আইনজীবীদের মধ্যে সহানুভুতি, ভালোবাসা এবং ঐক্য দীর্ঘদিনের। আমি সকল আইনজীবীদের মধ্যে অনৈক্য নিরসন করে আইনজীবীদের মধ্যে সহানুভুতি ভালোবাসা ও ঐক্যের সৃষ্টির জন্য এবং একে অপরের প্রতি যে মনোক্ষুন্নতা রয়েছে তা চিরতরে নিরসন কল্পে এ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। পরিশেষে এ্যাড: সারওয়ার আহমেদ বাবু আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে হাজী সাইফুল-সারওয়ার বাবু প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে আইনজীবীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড: মোঃ তোহাসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।


Tag
আরও খবর