আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

মোবাইলে মিলল ১৫০ ঘুমন্ত নারীর আপত্তিকর ভিডিও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2023 09:35:03 pm


রাতে ঘুমিয়ে পড়লে নারীদের নগ্ন, অর্ধনগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ এমনকি গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে গায়ে হাত দিয়ে স্পর্শ করার ঘটনা ঘটেছে। ঈদের রাতে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের সাফখোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় রীতিমত হৈচৈ পড়ে গেছে। তবে এখনো সেই যুবকের পরিচয় পাওয়া যায়নি।


এলাকাবাসী জানিয়েছে, দেড় বছর ধরে গ্রামটিতে প্রতিরাতেই হাজির হত এক যুবক। নারীরা ঘুমিয়ে পড়লে তাদের ঘুমন্ত অবস্থার বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও করতো সে। এমনকি জানালা দিয়ে শরীর স্পর্শ করা হত। কখনো পাটকাঠি দিয়ে নারীদের শরীরে খোঁচা দেওয়া হত।


গত ২২ এপ্রিল সাফখোলা গ্রামের ফেরদৌস নামে এক ব্যক্তির ঘরের জানালা দিয়ে মোবাইলে ছবি তোলার সময় তিনি লাল রঙয়ের আলো দেখতে পায়। পরে তিনি আঘাত করলে ওই যুবকের হাত থেকে মোবাইল পড়ে যায়। এরপর মোবাইল ঘেঁটে দেখা যায় সাফখোলা থেকে পশ্চিম সাফখোলা ও আশুরহাট গ্রামের কমপক্ষে ১৫০ নারীর ঘুমন্ত অবস্থার বিভিন্ন সময়ে ধারণ করা আপত্তিকর ছবি।


এ ঘটনায় এলাকায় হৈচৈ পড়ে যাওয়ার পর থেকে এলাকাবাসীরা তাদের নিরাপত্তায় রাত জেগে পাহারা দিতে শুরু করেছে। প্রথম দিকে কেউ টের না পেলেও মাঝে মধ্যে দুই একটি ঘটনার খবর এলাকাবাসী পেত। তবে যে রাতে পাহারা দেওয়া হত সেই রাতে কোনো ভিডিও ধারণ করা হত না। 


উপজেলার সাফখোলা গ্রামের বাসিন্দা ফেরদৌস বলেন, ‘ইদের দিন রাতে আমি ঘুমিয়ে পড়ি এবং রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙ্গে গেলে দেখতে পাই আমার ঘরের জানালা দিয়ে এক যুবক মোবাইল দিয়ে ছবি তোলার চেষ্টা করছে। তখন আমি তার হাতে আঘাত করি এবং তার হাত থেকে মোবাইল পড়ে যায়। এরপর মোবাইলে ধারণ করা এলাকার বিভিন্ন নারীদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি দেখতে পাই। মোবাইলের মাধ্যমে দোষী যুবককে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাবি জানাই।’


সাফখোলা গ্রামের এক গৃহবধূ বলেন, ‘আমরা যদি নিরাপদে রাতে ঘরে শুয়ে না থাকতে পারি এর থেকে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে। এভাবে রাতের অন্ধকারে মোবাইলে ছবি তোলা ঠিক না। আমরা ওই যুবকের শাস্তি দাবি জানাই।’


নিত্যানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আবু তাহের বলেন, ‘সাফখোলা গ্রামটিতে এখন আতঙ্ক বিরাজ করছে। রাতে মেয়েরা ইচ্ছেমতো ঘুমিয়ে থাকে তাদের ছবি তোলা মোটেও ঠিক না। এ ঘটনার পর থেকে এলাকার কেউ ঠিকমত রাতে ঘুমায় না। আমি শৈলকুপা থানাকে জানিয়েছি। এমন অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত।’


শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমি ঘটনা শুনেছি, ঘটনাটি খুবই আপত্তিজনক। অপরাধীকে খুঁজে আইনের আওতায় নিয়ে আনব। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।’

আরও খবর