বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ভৈরব নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের ভৈরব নদীর পানিতে ডুবে শুভ দত্ত(১৪),নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১ টা ৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

শিশু শুভ(১৪) উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে,সে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শুভ তার বন্ধুদের সাথে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়,এসময় পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে নৌকার মাঝি সঞ্জয়,তার দুই হাত ভেসে থাকতে দেখতেই উদ্ধার করার চেষ্টা করেও উদ্ধারে ব্যর্থ হয় তিনি।

তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর দেওয়ার কিছুক্ষণের ভিতরে,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে ৫ মিনিটের ভিতরে নদীর তল থেকে থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের মেজবাহুল ফকিরসহ তার টিম ও ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম,লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে, পরিবারের হাতে হস্তান্তর করেন। শুভর এমন অকাল মৃত্যুতে ওই এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া, শোকে ভারী হয়ে উঠেছে অত্র এলাকা।শিশুর এমন মৃত্যু সহ্য করতে না পরে ডুকরে ডুকরে কেঁদে বুক ভাসছে স্বজনদের।


আরও খবর