চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সেপ্টেম্বরে সিনেমা মুক্তির হিড়িক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 12:24:45 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক


পরপর কয়েকটি সিনেমা ভালো ব্যবসা করায় আবারও চাঙা হয়ে উঠেছে ঢালিউড। বিশেষ করে ‘হাওয়া’ ও ‘পরাণ’-এর ব্যবসায়িক সাফল্য ইন্ডাস্ট্রির পালে দিয়েছে হাওয়া। দীর্ঘদিনের জমে থাকা সিনেমা মুক্তি দিতে তাই কোমর বেঁধে নেমেছেন প্রযোজক-পরিচালকেরা। যার প্রভাব দেখা যাবে সেপ্টেম্বর মাসজুড়ে।


এক মাসে মুক্তির অপেক্ষায় নয়টি সিনেমা! খবরটি নিঃসন্দেহে আনন্দের, একই সঙ্গে বিস্ময়েরও। যেখানে মুক্তির জন্য প্রতি সপ্তাহে নতুন সিনেমা খুঁজে পাওয়া দুষ্কর হয়, সেখানে এক মাসে এত সিনেমার মুক্তির ঘোষণা আশা ফিরিয়েছে ঢাকাই সিনেমায়। মাস কয়েক আগেও বাংলা সিনেমার পরিস্থিতি নিয়ে একপ্রকার হতাশ ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে দৃশ্যে বদল আসতে শুরু করে গত ঈদ থেকে। ঈদের সিনেমা ‘পরাণ’ দিয়ে হলে ফিরতে শুরু করেন দর্শক। এরপর ২৯ জুলাই মুক্তি পাওয়া ‘হাওয়া’র হাত ধরে সিনেমা হলে বইতে শুরু করে সুবাতাস। এখনো সিনেমা দুটি বিভিন্ন হলে চলছে। সাড়া জাগাচ্ছে বিদেশের বাজারেও।


আগস্ট মাসে মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা (আশীর্বাদ)। আগস্ট শোকের মাস। তাই এ মাসে সিনেমা মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন অনেকেই। তবে সেপ্টেম্বর মাসের তালিকায় এসেছে জোয়ার। জানা গেছে, এ মাসের পাঁচ শুক্রবারে মুক্তির জন্য ৯টি সিনেমার আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে। এসব সিনেমায় জয়া আহসান, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনের মতো জনপ্রিয় তারকারা যেমন আছেন, তেমনি আছেন হুমায়রা সুবাহ, নিশাত নাওয়ার সালওয়ার মতো নতুন অভিনয়শিল্পীরাও।


প্রযোজক-পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’, ৯ সেপ্টেম্বর থাকবে আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ও শামীম আহমেদ রনীর ‘লাইভ’, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’, ২৩ সেপ্টেম্বর মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ ও দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ এবং ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’। এ ছাড়া এ মাসে সৈকত নাসিরের ‘বর্ডার’, নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’ মুক্তির কথা শোনা গেলেও সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন এসব সিনেমার প্রযোজক।


প্রযোজক-পরিবেশক সমিতিতে খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে মুক্তি পেয়েছে ২৫টি সিনেমা। এর মধ্যে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘গলুই’, ‘বিদ্রোহী’, ‘শান’, ‘দিন: দ্য ডে’ মোটামুটি ব্যবসা করেছে। আশানুরূপ ব্যবসা করেছে ‘পরাণ’ ও ‘হাওয়া’। এ ছাড়া বাকি সিনেমাগুলো দর্শকের মাঝে তেমন আলোচনা তৈরি করতে পারেনি। সিনেমা হলেও দর্শকের ভিড় চোখে পড়েনি। তবে প্রশংসা পেয়েছে ‘মুখোশ’, ‘শিমু’, ‘গুণিন’ ও ‘পাপপুণ্য’।


বছর শেষ হতে বাকি আরও ৪ মাস। এ সময়কে সিনেমার ভরা মৌসুম বলে মনে করছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী দর্শক। সিনেমার হলের মালিকেরা চাইছেন, সিনেমাগুলো দ্রুত দর্শকের মাঝে আসুক। স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ‘দর্শকের সিনেমা হলে আসার অভ্যাসটা ইতোমধ্যে তৈরি হয়েছে। মানসম্মত সিনেমা দিতে পারলে এ অভ্যাস বজায় থাকবে। ভবিষ্যতে বেশ কিছু ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আমরা আশাবাদী এসব সিনেমা ভালো চলবে।


◾সেপ্টেম্বরে যত সিনেমা:


২ সেপ্টেম্বর

ভাইয়ারে

৯ সেপ্টেম্বর

ও মাই লাভ, লাইভ 

১৬ সেপ্টেম্বর

স্বপ্নে দেখা রাজকন্যা, বীরত্ব

২৩ সেপ্টেম্বর

বিউটি সার্কাস, অপারেশন সুন্দরবন

৩০ সেপ্টেম্বর

বসন্ত বিকেল, ঈশা খাঁ




আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে