নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

স্পেনের রেস্তোরাঁয় একসঙ্গে ওবামা, স্পিলবার্গ ও স্প্রিংস্টিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 02:59:13 pm

স্পেনের বার্সেলোনা শহরের ‘আমার’ নামের রেস্তোরাঁয় একসঙ্গে উপস্থিত হোন ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। গত বৃহস্পতিবার তারা ওই রেস্তোরাঁয় হাজির হয়। তাদের হঠাৎ আগমনে রেস্তোরাঁর কর্মীরা চমকে যান। 


রেস্তোরাঁটির পাচক জাফরা স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে  বলেন,  স্প্যানিশ বংশোদ্ভূত মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ী হোসে আন্দ্রেসের পরামর্শে ওবামারা সেখানে গিয়েছিলেন। হোসে আন্দ্রেস তাকে বলেছিলেন যে বুকিংটা গুরুত্বপূর্ণ। আর তখনই তিনি বুঝতে পারলেন যে, স্প্রিংস্টিনের কনসার্টে যোগ দিতে ওবামা, তার স্ত্রী মিশেল ও স্পিলবার্গ ওই শহরে অবস্থান করছেন।


শেফ জাফরা আরও বলেন, তারা ওবামাদের ঝিনুক, লবস্টার ইত্যাদি সামুদ্রিক মাছ, রোজ প্রজাতির মাছ এবং তার তৈরি বিশেষ খাবার ক্যাভিয়ার বিকিনি খেতে দিয়েছিলেন।


রেস্তোরাঁর কর্মীরা বিখ্যাত এই মানুষদের কাছে পেয়ে তাদের সঙ্গে ছবি তোলেন । পল পেরেলো নামের এক রেস্তোরাঁকর্মী ইনস্টাগ্রামে এ ধরনের একটি ছবি পোস্ট করেছেন।


যথেষ্ট নিরাপত্তা নিয়ে ওবামা, মিশেল ও স্পিলবার্গ গত শুক্রবার বার্সেলোনায় সাগরাদা ফামিলিয়া বাসিলিকা এবং পিকাসো জাদুঘরের মতো বিখ্যাত জায়গাগুলোতে ঘুরেছেন।


গত শুক্রবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে কনসার্টের মধ্য দিয়ে স্প্রিংস্টিনের ই স্ট্রিট ব্যান্ড ইউরোপ সফর শুরু করেছে।


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই রক তারকার প্রথম দেখা হয় ২০০৮ সালে। ২০২১ সালে তারা ‘রেনেগেডস: বর্ন ইন দ্য ইউএস’ পডকাস্ট সঞ্চালনা করেছিলেন।

আরও খবর