লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন

ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-05-2025 05:40:30 pm

ফিলিস্তিন ভূখণ্ড দখলের ৭৭ বছর পূর্ণ হলো ১৫ মে। সাধারণত দিনটিকে 'নাকাবা বা বিপর্যয় দিবস' হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। ১৯৪৮ সালের এই দিনে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু ৭৭ বছর পরও সেই নাকাবা আজও শেষ হয়নি।


২০২৩ সালের ৭ অক্টোবরের পর উল্টো গাজা আরও ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৮ হাজারই শিশু। গাজা ইউরোপিয়ান হাসপাতালসহ অসংখ্য চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়েছে। তীব্র খাদ্য সংকটে রয়েছে পাঁচ লাখ মানুষ।


জাতিসংঘের মতে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। অনেক শিশু ও নারী আটক রয়েছে, যাদের সঙ্গে স্বজনদের দেখা করার সুযোগ নেই। মার্চ ২০২৫ পর্যন্ত প্রায় ৯,৫০০ ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি, যাদের মধ্যে ৩৫০ শিশু ও ২১ নারী।


ইসরায়েলি ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা পাথর হাতে ফিলিস্তিনিরা এখনও তাদের স্বাধীনতার দাবিতে প্রতিরোধ গড়ে তুলছে। আর ইসরায়েল তাদের জবাব দিচ্ছে মিসাইল আর ট্যাংক দিয়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই সংকটকে আরও গভীর করেছে। আর বরাবরের মতো নিন্দা জানিয়েই নিজের ভূমিকা শেষ করেছে জাতিসংঘ।


৭৭ বছর ধরে নাকাবার সেই পুরনো ক্ষত নতুন করে রক্তাক্ত হচ্ছে গাজার বুকে। নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা জানে না কবে শেষ হবে তাদের এই বিপর্যয়।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৭ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে