বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অদমদীঘি উপজেলার সদরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অদমদীঘি উপজেলার সদরে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ বিভিন্ন মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিলেন। দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি করায় অতিষ্ঠ হয়ে পরে স্থানীয়রা। এই মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের মুখে পড়ছিলেন যুবসমাজ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় কোনোভাবেই থামানো যাচ্ছিলনা এ মাদক বিক্রির কারবার। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘির ডহরপুর হিজরাপট্টি এলাকায় কয়েক-শ মানুষ জড়ো হয়। এরপর মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানায়, বিষয়টি আমি শুনেছি।
২ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে