রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির সভাপতি নূরে আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের উপদেষ্টা ও জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজস খান এবং ট্রাফিক ইন্সপেক্টর আইনুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) রেজাউল করিম, সহসভাপতি নুরুল ইসলাম রঞ্জু, কোষাধ্যক্ষ আব্দুল বাতেন এবং সংগঠনিক সম্পাদক ও ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো পৃথিবীর সব মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারেন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

বক্তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে প্রথমে নিজেদের সচেতন হতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

Tag
আরও খবর