শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

চমেক হাসপাতালের সাড়ে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 02:32:44 pm

সর্বনিম্ন দরদাতাকে প্রকল্পের কাজ না দিয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দিয়ে আর্থিক লাভবান হওয়ার অভিযোগ উঠেছে গণপূর্তের বিরুদ্ধে। গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম গণপূর্ত-১ বিভাগের অধীনে বাস্তবায়নাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাড়ে তিন কোটি টাকার প্রকল্পে অনিয়মের মাধ্যমে দরপত্রের মূল্যায়ন করার অভিযোগ তোলেন সর্বনিম্ন দরদাতাদের কয়েকজন।


গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, চমেক হাসপাতালের ৫০ বেডের আইসোলেশন ইউনিট ও ১০ বেডের আইসিইউ/সিসিইউ ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের চট্টগ্রাম গণপূর্ত-১ বিভাগের অধীন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রকল্পটির ইজিপিতে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার প্যাকেজ নম্বর- ‘ইই/পিডব্লিউডি/চিটিজি-১/আইসিইউ/এডিবি/ডব্লিউডি-৬/ওটিএম/২০২১-২০২২’।


গত বছরের ১৪ নভেম্বর টেন্ডারে অংশগ্রহণের শেষ দিন ছিল। টেন্ডারে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে মেসার্স মহসীন অ্যান্ড ব্রাদার্স ২ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ৮৯৭ টাকা, মেসার্স শাহ জব্বারিয়া কনস্ট্রাকশন অ্যান্ড কোং ২ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৩৫৬ টাকা, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ২ কোটি ৭১ লাখ ৯৯ হাজার ২৪৪ টাকা, গ্যালাক্সি অ্যাসোসিয়েটস ২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা, মা কনস্ট্রাকশন লিমিটেড ২ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ১৯২ টাকা এবং মেসার্স লাকি এন্টারপ্রাইজ ৩ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ১৩৬ টাকায় দরপত্র জমা দেন।


দরপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রথম সর্বনিম্ন দরদাতার চেয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতার ব্যবধান প্রায় ৩০ লাখ টাকার বেশি। অন্যদিকে, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতার চেয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতার ব্যবধান সাড়ে তিন লাখ টাকার বেশি। আবার তৃতীয় সর্বনিম্ন দরদাতার চেয়ে চতুর্থ সর্বনিম্ন দরদাতার ব্যবধান ৩ লাখ ৮০ হাজার টাকার মতো।


যাবতীয় কার্যক্রম শেষে সম্প্রতি তৃতীয় সর্বনিম্ন দরদাতা ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডকে কার্যাদেশ দেয় গণপূর্ত বিভাগ। এনিয়ে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ তোলে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা মেসার্স শাহ জব্বারিয়া কনস্ট্রাকশন অ্যান্ড কোং।


গত ২৭ এপ্রিল চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীকে লিখিত অভিযোগ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অভিযোগে উল্লেখ করা হয়, দরপত্র জমার পরে দরপত্রে প্রদত্ত দরে কাজটি কীভাবে সম্পাদন করা হবে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টে (ই-জিপি) তার ব্যাখ্যা চাওয়া হয়। সর্বনিম্ন ঠিকাদাররা নির্ধারিত সময়ে ই-জিপিতে ব্যাখ্যা দেন। পরে প্রস্তাবিত দরের চেয়ে দরপত্রে প্রদত্ত কম দরে কাজটি করার সক্ষমতা বিষয়ে চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঠিকাদারদের জিজ্ঞাসাবাদ করেন। প্রকল্পের ড্রয়িং, ডিজাইন ও স্পেসিফিকেশন অনুসারে কাজটি করার জন্য মেসার্স শাহ জব্বারিয়া কনস্ট্রাকশন অ্যান্ড কোং প্রস্তুত বলেও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জানানো হয়।


অভিযোগে উল্লেখ করা হয়, প্রথম সর্বনিম্ন দরদাতাকে কেন অযোগ্য করা হয়েছে সেটার ব্যাখ্যা দেয়নি গণপূর্ত বিভাগ।একইভাবে প্রথম ও দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ পরিপন্থি।


এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ। তিনি বলেন, উন্মুক্ত দরপত্র পদ্ধতির সুযোগ নিয়ে অনেক ঠিকাদার কম রেটে কোটেশন দিয়েছেন। কিন্তু তারা এ রেটে কাজ শেষ করতে পারবেন না। এটা মূল্যায়ন করেই তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে।


তিনি প্রশ্ন রেখে বলেন, দুই টাকার কাজ পঞ্চাশ পয়সায় করতে চাওয়ার মধ্যে তো দূরভিসন্ধি রয়েছে। তারপরও কাজটি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে হচ্ছে। আমরা দরপত্র মূল্যায়ন করে এডিবিতে পাঠিয়েছি। এডিবির সম্মতিতে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রকল্পটি সাড়ে তিন কোটি টাকার বলে জানান তিনি।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে