*কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি

দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর যৌথ আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধীদের আইসিটি প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে তিনমাস মেয়াদী দুটি কোর্সে ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে শোকাবহ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নেসকো ও ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) যৌথ উদ্যোগে ব্রেল পদ্ধতিতে দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ প্রদানের প্রশংসনীয় মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সারাদেশে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূল স্রোতে সম্পৃক্ত করা এবং তাদেরকে স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছে। এসব জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে আনতে প্রধানমন্ত্রী সচেষ্ট আছেন। এটি অনেকটাই সফল হয়েছে। আমাদের নানা সংকট ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে নজর রাখেন, এটি আমাদের বড় পাওয়া।

রাসিক মেয়র আরো বলেন, সবাইকে সাথে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে স্বপ্ন দেখে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, বক্তব্য দেন ইন্সটিটিউট অব হযরত মোহাম্মদ (সাঃ) এর চীফ এ্যাডভাইজার ড. আব্দুল লতিফ ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ খায়রুল আজম। সঞ্চালনায় ছিলেন নেসকোর স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রকল্পের পরিচালক শিরিন ইয়াসমিন। অনুষ্ঠানে নেসকোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

২ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে