শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

নিয়ামতপুরে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে এক চোর আটক

ছবি আছে


নিয়ামতপুরে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে এক চোর আটক


নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে এক চোর আটক হয়েছে।

মঙ্গলবার ২ মে দুপুরে  উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া ব্রীজের পূর্ব দিকে রাস্তার পাশের্^ থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের পীরপুকুরিয়া গ্রাম  হতে মোটরসইকেলসহ চোরকে জনতা আটক করে। পরে চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) ফারুক জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ২ মে দুপুরে রসুলপুর ইউনিয়নের পীরপুকুরিয়া গ্রাম থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর গ্রামের মৃত-পঞ্চনাথের ছেলে অনীল (৪১) মেইন রাস্তার পাশের্^ মোটরসাইকেল রেখে জমিতে ধান পরিদর্শন করছিলেন। এমন সময় দেখে মোটরসাইকেলটিকে চোর পালিয়ে যাচ্ছে। সাথে সাথে মোবাইলের মাধ্যমে সামনের গ্রাম পীরপুকুরিয়াতে সংবাদ দিলে গ্রামবাসী চোরকে আটক করে।  পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে চোর জানায় সে চাঁপাইনবাবগঞ্জ  জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ রশিয়া গ্রামের আলম ইসলামের ছেলে ফারুক ইসলাম (১৯)।

নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেল চোরচক্রকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর