লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

পরীক্ষাকেন্দ্রের সিট প্ল্যানে দুর্নীতি, নকল ও মোবাইল সরবরাহের অভিযোগ: কেন্দ্রসচিবকে অব্যাহতি


মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক অফিস আদেশ এ অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে জারি করা আদেশে উপজেলার সহকারী প্রোগ্রামার মো. রেদওয়ানুল রহমানকে ওই কেন্দ্রের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়।



জানা গেছে, উপজেলার খগাখড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসচিব প্রধান শিক্ষক মো. মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে সিট প্ল্যানে দুর্নীতি, নকল ও মোবাইল সরবরাহের অভিযোগ উঠে। এ বিষয়ে একজন অভিভাবক নীলফামারী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসক অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। নির্দেশ পেয়ে তদন্ত শুরু করেন ওই কর্মকর্তা। এতে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রসচিবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।


ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রসচিবকে সাময়িক অব্যাহতি দিয়ে উপজেলার সহকারী প্রোগ্রামার রেদওয়ানুল রহমানকে ওই কেন্দ্রের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।