লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

পাটগ্রামে এসএসসি পরীক্ষার হলে অনিয়মে ২ শিক্ষক'কে বহিষ্কার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মদিনাতুল উলুম ডি.এস মহিলা আলিম মাদ্রাসায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে ২ শিক্ষক'কে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব।


আজ মঙ্গলবার (৩মে) সকালে মদিনাতুল উলুম ডি.এস মহিলা আলিম মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময়ে, কেন্দ্রের দুই নং কক্ষে থাকা দায়িত্বরত দুই শিক্ষক একসাথে পরীক্ষার কক্ষ থেকে ওয়াশরুমে যায়। এতে এসএসসি পরীক্ষার নীতিমালা লংঘন হয়েছে। এই অভিযোগে দুজন শিক্ষককে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের উপস্থিতিতে বরখাস্ত করেছেন ঐ কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মোঃ সাইদার রহমান।বহিষ্কৃত শিক্ষকরা হলেন, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আউলিয়ার হাট দাখিল মাদ্রাসা এবং আবুল কালাম, সহ-সুপার বাউরা দাখিল মাদ্রাসা।নিউজ প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত বহিষ্কৃত শিক্ষক আবুল কালামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। এদিকে বহিষ্কৃত অপর শিক্ষক রফিকুল ইসলাম জানান, আমি কেন বহিষ্কার হবো? আমি বহিষ্কার হইনি।এবিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব সাইদার রহমান জানান, পরীক্ষার নিয়ম-নীতি ভঙ্গ করে একসাথে দুজন ওয়াশরুমে যাওয়ার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 



উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল হাসান।

আরও খবর