দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে সওতুল হেরা আয়শা সিদ্দিকা মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের প্রথম সবক অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী সওতুল হেরা আয়শা সিদ্দিকা মাদরাসায় বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিতে (৩রা মে)  বুধবার নতুন শিক্ষাবর্ষের প্রথম সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের প্রথম সবক প্রদান করে নতুন শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রমের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কুরআন হাদিস তথা ইসলামিক জ্ঞান অর্জনের সুযোগ দানে প্রতিষ্ঠানটি নতুন যাত্রা শুরু করলো।


মহিলা মাদ্রাসাটিতে কিছু ছাত্রী হেফজ শেষ করলো এবং কিছু ছাত্রী নতুন হেফজ শুরু করেছে বলে উল্লেখ করা হয় এর দ্বারা  তিলাওয়াতে কুরআনের কারণে সমাজে রহমতের ঝর্ণাধারা প্রবাহিত হয়। আর সমাজ ও নতুন প্রজন্মকে আলোকিত করতে কুরআন-সুন্নাহর শিক্ষাধারার কোন বিকল্প নেই। তাই সওতুল হেরা আয়শা সিদ্দিকা মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃহত্তর এলাকার কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের মাঝে কুরআন-সুন্নাহর  আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভুমিকা পালন করছে। এ প্রতিষ্ঠানের পাঠদান ও ব্যবস্থাপনা অত্যন্ত  প্রশংসনীয়।  নতুন বছরে পদার্পণের মধ্যদিয়ে এ দ্বীনি শিক্ষাকেন্দ্র সমৃদ্ধির  পানে আরও একধাপ এগিয়ে গেলো। সফলতার সাথে দ্বীনি শিক্ষা বিস্তারের এ ধারাকে বেগবান করতে শিক্ষকবৃন্দের পাশাপাশি অভিভাবকমণ্ডলী, এলাকার সচেতন জনসাধারণসহ দ্বীন অনুরাগী শুভানুধ্যায়ীদের একনিষ্ঠভাবে এগিয়ে আসতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃহযরত মাওঃ আবু তালহা দাঃবাঃ, হাঃ মাওঃ গোলাম মাওলা সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব,মাওলানা মাসুম বিল্লাহ সাহেব,মুফতি জালালুদ্দীন সাহেব, মুফতি দেলোয়ার হুসাইন,মুফতি আজিমুদ্দীন,মুফতি ইসমাইল রাহমানী, হাঃ মাওলানা নাজিমুদ্দিন, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা বিলাল হুসাইন, মুফতি আবুল খায়ের, হাঃ মাওলানা সাইদুর রহমান, হাফেজ খালিদ সাইফুল্লাহ, হাঃ মাওঃ ইকরাম হুসাইন, হাঃ মাওঃ জাকির হুসাইন, হাঃ মাওঃ ইসরাফিল,মুফতি শহিদুল ইসলাম কাসেমী, মুফতি সাইফুল ইসলাম কাসেমী, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ,  মুফতি আরিফ আরমান, মাওলানা মুহিউদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদীন

এছাড়া আরো উলামায়ে কেরাম এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের দোয়ার মাধ্যমে আজ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন বছরের ক্লাস শুরু হয়।

Tag
আরও খবর