ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

প্লেন চলাচল খাত জোরদারে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র সই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 12:41:15 pm

বাংলাদেশে প্লেন চলাচল খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য একটি ‘এভিয়েশন পার্টনারশিপ’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। এর মধ্যে এয়ারবাস থেকে যাত্রী ও কার্গো বিমান ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে।


শুক্রবার (৫ মে) লন্ডনে একটি হোটেলে যৌথ ঘোষণাপত্র সই হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সই করেন। যুক্তরাজ্যের পক্ষে সই করেন দেশটির বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন।


এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্লেন শিল্পের বিকাশের পাশাপাশি যুক্তরাজ্য এবং এয়ারবাসের অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি এয়ারবাস থেকে বিমান কেনার জন্য বাংলাদেশ সহজ শর্তে ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স স্কিম থেকে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধাও নিতে পারবে।


যৌথ ঘোষণাপত্রে সই করার পর সালমান এফ রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে এয়ারবাস ও বাংলাদেশ বিমানের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে উঠবে। যার মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং এয়ারবাসের মধ্যে বর্তমান সম্পর্ক আরও শক্তিশালী হবে।


এ বিষয়ে এক টুইট বার্তায় যুক্তরাজ্যের বিনিয়োগ মন্ত্রী লর্ড ডমিনিক জনসন বাংলাদেশের সঙ্গে প্লেন চলাচল খাত জোরদার করতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


তিনি বলেন, একটি কার্যকর প্লেন চলাচল অংশিদারত্বের মাধ্যমে বাংলাদেশের প্লেন শিল্পকে শক্তিশালী করা হবে। এর মাধ্যমে উভয় দেশেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।


চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রোশনারা আলী।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে