নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীকে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়েছে। আজ ০৮ মে (বৃহস্পতিবার) বেলা ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

এ সময় তিনি বলেন, প্রয়াত প্রফেসর দীপক কামাল ছিলেন একজন অসাধারণ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবান্ধব মানুষ। তাঁর স্মৃতিকে চিরকাল অম্লান রাখতে আজকের এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্কলারশিপ শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস। আমি আশা করি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রফেসর দীপক কামালের মতোই সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও প্রয়াত প্রফেসর দীপক কামালের সহধর্মিণী ড. হেনা খাতুন। 

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মমতাজ খানম। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. এ কে ফজলুল হক ও স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। স্কলারশিপপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ হৃদয় আহমেদ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেনাজ আফরীন খান ঝিলিক ও মোঃ তুহিন হোসেন। এ সময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর