দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। আগামী ১০মে থেকে তিন মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলবে। 

  


বৃহস্পতিবার (০৮ মে ) সকাল ১১ টা থেকে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানে ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। 


বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।


ইন্টার্নশিপের গুরুত্ব এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে একটি প্রেজেন্টেশন প্রদান করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. কাইজার আহমেদ সুমন। পরবর্তীতে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বিষয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন।


এন্ট্রি লেভেলে যেন বেশি কর্মসংস্থানের সুযোগ হয় তা নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ।


মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন ও প্রথম ইন্টার্নশিপ প্রোগামের সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন,"৫১ তম ব্যাচ থেকে আমাদের মাৎস্য বিজ্ঞান অনুষদে প্রথম ইন্টার্নশিপ শুরু হচ্ছে। আমরা আশা করি শিক্ষার্থীরা কর্মজীবনে পর্দাপনের আগে এই সেক্টর সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। ৩ মাসব্যাপী ইন্টার্নশিপের প্রতিটি দিন যেন তারা শিক্ষার্থীরা উপস্থিত থাকে এবং প্রতিষ্ঠানের যথাযথ নিয়ম মেনে শিখে।"



উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন,"এই ইন্টার্নশিপের ব্যাপারে আপনারা কিছুটা বিলম্ব করেছেন। ভেটেরিনারি অনুষদ অনেক আগে থেকেই এটি করে আসছে। তবে ডিন স্যারের সক্রিয় পদক্ষেপে যে শেষ পর্যন্ত এই অনুষদের শিক্ষার্থীরাও মাঠ পর্যায়ে যেতে পারছে এই বিষয়টি নিয়ে কৃতজ্ঞতা জানানো দরকার। শ্রেণীকক্ষের থিওরি পড়াশুনা এবং ল্যাব ওয়ার্ক সম্পূর্ণ নয় যদিনা মাঠ পর্যায়ে মাছচাষি, জেলে, উদ্যোক্তাদের সাথে এই দূরত্ব কমানো যায়। আর শিক্ষার্থীদের বলবো, আপনারা এখন বাকৃবির প্রতিনিধি। তাই আপনারা যথার্থ ভাবে আপনাদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবেন।"




আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে