গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা আজ শনিবার (৩ মে) থেকে দেশব্যাপী শুরু হয়েছে। দেশের ১৪৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা, যা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিন গাজীপুরের টঙ্গীস্থ ঐতিহ্যবাহী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। তাঁর সঙ্গে ছিলেন রেজিস্ট্রার মোঃ আইয়ুব হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আলহামদুলিল্লাহ, সারাদেশে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে কামিল পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নে আমরা সচেষ্ট। জেলা প্রশাসকদের চিঠির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য পরীক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে তদারকি করছেন।

উপাচার্য পরিদর্শনকালে তা'মীরুল মিল্লাত কামিল টঙ্গীর নবনির্মিত ক্যান্টিনসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায়  আধুনিক মসজিদ নির্মাণ নিয়েও আলোচনা হয়। রেজিস্ট্রার আইয়ুব হোসেন এসময় বলেন, “ এমন একটি মসজিদ নির্মাণের ডিজাইন তৈরি করেন যেখানে একসাথে ১৬ হাজার শিক্ষার্থী নামাজ আদায় করতে পারবেন। বিশ্ববিদ্যালয় থেকে যাবতীয় পরামর্শ সহায়তা প্রদান করা হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং প্রো-ভিসি প্রফেসর ড. মো. আবু জাফর খান দেশের অন্যান্য কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, “এবারের পরীক্ষায় কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, শিক্ষার্থীদের আন্তরিকতা ও সংশ্লিষ্টদের সহযোগিতায় আগামী দিনগুলোতেও পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

আরও খবর






6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১৮ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে