মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-05-2023 07:04:41 pm

যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসনআরোহী হিসেবে শনিবার (৬ মে) তিনি শপথ নেন। একই সঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও।


এর আগে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তারা।


রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে ৫ মে রাজা ও রানী কনসোর্টের অভিষেকের প্রক্কালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।


রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন এবং আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার করেন।


এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।


রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি । তিনি বলেন, রাজ্যাভিষেক শপথের আইনি প্রয়োজনীয়তা রয়েছে।


রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তার শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন।


রাজা চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জোড় হয়েছে। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত যোগ দিয়েছেন।


গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন।


প্রথামাফিক ক্যান্টারবুরির আর্চবিশপ তাকে মুকুট পরিয়ে দেবেন। পরে গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেবেন তিনি। এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফিরবেন রাজা চার্লস এবং রানি ক্যামিলা। এরপর তারা বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উদ্‌যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখবেন।

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৯ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে