অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রাজাপুরে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষন ৷ থানায় মামলা


ঝালকাঠির রাজাপুরে খালাবাড়ি যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে মুখে গামছা বেঁধে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৷ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনায় ঘটে ৷ ঘটনার পর থেকে ধর্ষক সাকিব পলাতক রয়েছে ৷ 


শনিবার সকালে এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন ৷ মামলায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাকিব (২২) কে আসামী করা হয়৷ সাকিব দীর্ঘদিন বাইপাস এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসের হেলপারী করতো।


মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতো ওই বখাটে সাকিব। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ওই স্কুলছাত্রী তার খালাবাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় স্কুলছাত্রীকে একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই স্কুল শিক্ষার্থীকে সাবু হাওলাদারের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান ধর্ষক সাকিব। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।


এ বিষয়ে রাজাপুর থানার এসআই সঞ্জীব কুমার পাহলান বলেন, ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করতে শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীকে ঝালকাঠি পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।


আরও খবর