ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

শহীদ আনোয়ারুল আজিম ছানার ৫২তম শাহাদাত বার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জ উপজেলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ আনোয়ারুল আজিম ছানার ৫২তম  শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে শহীদ আনোয়ারুল আজিম ছানার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ আনোয়ারুল আজিম স্মৃতি পরিষদ । 

৬মে (শনিবার) আজিমনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খাইরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ হারুনুর রশিদ হারুন , মহিলা আওয়ামীলীগ সভাপতি নাজনিন বেগম, সিনিয়রসহ-সভাপতি নুরউননেছা শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন ১৯৭১ সালের ১৪ মার্চ তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি রেলগেটে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন।

১৯৭১ সালের ৬ই মে পাকিস্তানী হানাদার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। এসময় বক্তারা শহিদ আনোয়ারুল আজিম ছানার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার স্ব-পরিবারের জন্য দোয়া করেন।

আরও খবর