অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

দুই দিনেও খোঁজ মেলেনি বেরোবির শিক্ষার্থী মোতালেবের

দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক শিক্ষার্থী আব্দুল মোতালেব হোসাইন। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


মোতালেব হোসাইনের বন্ধু ও একই মেসে থাকা নাজমুল হুদা নিমু বলেন, মোতালেবসহ শনিবার (৬ মে) দুপুর পর্যন্ত মেসেই ছিলাম। খোশগল্প করেছি। দুপুরের পর সে (মোতালেব হোসাইন) পার্কের মোড়ে খেতে গিয়ে আর মেসে ফিরেনি। এদিকে দুপুরের পর থেকে মোতালেবের মোবাইল বন্ধ পেয়ে ওর পরিবারের লোকজন মেসের মুঠোফোনে যোগাযোগ করে। আমরাও মোতালেবের মোবাইল বন্ধ পেলে বন্ধু-বান্ধবের কাছে খোঁজ করি। কিন্তু কেউ তার খবর দিতে না পারলে তার পরিবারকে আত্মীয়দের মাঝে খোঁজ করতে বলি। আত্মীয়দের কাছেও তার সন্ধান না পেয়ে ওর বাবা রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


নিখোঁজ মোতালেবের বাবা ছোমাদ মিয়া বলেন, মেসে ছেলের খোঁজ না পাওয়ায় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কোথাও সে নেই। পরে রাতেই তাজহাট থানায় একটি জিডি করি। এখনও ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


এ বিষয়ে বেরোবির লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান আসাদ বলেন, মোতালেব আমাদের সাবেক শিক্ষার্থী। তার নিখোঁজের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সঙ্গে কথা বলেছি। থানাতেও গিয়েছিলাম। আমরা তার সিনিয়র-জুনিয়রদের সঙ্গে কথা বলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।


তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, আমরা তাকে খোঁজে বের করার চেষ্টা করছি। আশা করি দ্রুত খোঁজ মিলবে।

Tag
আরও খবর