রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 05:45:16 pm

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।


ইউক্রেনের সেনাবাহিনীপ্রধান বলেছেন, রোববার রাতে ইরানের তৈরি ৩৫টি সাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর আলজাজিরার।


এ ছাড়া রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক লোক হতাহত হয়েছেন।


এ ছাড়া ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি শহর থেকে লোকজনকে সরে যেতে বলেছে রাশিয়া।, যা ওই অঞ্চলে ‘চরম আতঙ্ক’র কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা।


রাশিয়া জাপোরিজিয়া অঞ্চলের ১৮টি বসতি থেকে লোকজনকে সরে যেতে বলেছে। যার মধ্যে পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রটির কাছের শহর এনারহোদারও রয়েছে।


জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র এবং তার আশপাশের অঞ্চল বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে, যা পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।


আইএইএর পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, জাপোরিজিয়া প্ল্যান্টের পরিস্থিতি ক্রমাগত অনিশ্চিত হয়ে উঠছে এবং সম্ভবত বিপজ্জনকও হচ্ছে।


গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরুতেই রুশ বাহিনী জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়। যেটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র।

আরও খবর