তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

বিশ্বনাথে সাংবাদিকতা পেশাকে দালাল মুক্ত রাখার আহবান


বিশ্বনাথে সাংবাদিকতা পেশাকে

দালাল মুক্ত রাখার আহবান


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

 

সিলেটের ঐতিহ্যবাহী জনপদ বিশ্বনাথ।

আর উক্ত বিশ্বনাথের গণমাধ্যম কর্মীদের

সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব।


জরুরী বৈঠকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বিশ্বনাথে সাংবাদিকতা পেশাকে

দালাল মুক্ত রাখার আহবান জানিয়েছেন।



বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের একটি জরুরী বৈঠক সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় আজ ৮ মে সোমবার দুপুরে বিশ্বনাথস্হ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


এতে বিশ্বনাথের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন বিষয় সিদ্বান্ত গৃহীত হয়। 


বৈঠকে উপস্হিত ছিলেন, সহ সভাপতি মজলু মিয়া, সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়েস্তা  মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবু,  নির্বাহী সদস্য  শ্রী অজিত চন্দ্র দেব ও সদস্য   আব্দুল কাইয়ুম প্রমুখ।


জরুরী বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে   আইনসিদ্ধ ভাবে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠন ও একের অধিক সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন গড়ে তোলা রাষ্ট্রের জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক একটি অধিকার।  বিশ্বনাথে কিছু  সাংবাদিক নামধারী দালাল  এমন একটি অধিকারকে হরণের প্রচেষ্টা  চালাচ্ছে এবং  হিংসা বিদ্ধেষ ও নানান চলচাতুরীর মাধ্যমে 


বিশ্বনাথের  সাংবাদিকতার ধারাকে  তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সুস্থ ময়দানকে অসুস্থ  করে তুলছে !  তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে  নেতৃবৃন্দ  বলেন, এর পরিণাম শুভনীয় হবেনা।  যেখানেই আঘাত আসবে সেখানেই শক্ত হাতে এর জবাব প্রদানের আহবান করা হয়েছে। 


প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,  আইনসিদ্ধ ভাবেই বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স সংবাদ মাধ্যম থেকে নিয়োগপত্র  ও কার্ড নিয়ে সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদেরকে নিয়ে গড়ে উঠছে  বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব। অন্যদিকে   ক্লাবের সকল সদস্যদের পরিচয়  উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি অফিসার, থানা অসির  দপ্তরে জমা দেওয়া হয়েছে। তাছাড়া জমা দেওয়া হয়েছে উপজেলা একাধিক দপ্তর ও একাধিক ইউনিয়ন চেয়ারম্যান কার্যালয়েও। 


এরপরও বিশ্বনাথের কিছু নামধারী হলুদ   সুবিধাভোগী দালাল সাংবাদিক আমাদের বিরুদ্ধে  অমার্জিত হিংসাত্বক কথা প্রচার করে বিশ্বনাথের সাংবাদিকতার ময়দানকে ও এ মহান পেশাকে  অসম্মান করে তুলেছে, এটা  অত্যান্ত দুঃখজনক বলে নেতৃবৃন্দ বিবৃতিতে প্রকাশ করেন।


পরিশেষে নেতৃবৃন্দ  বলেন, বিশ্বনাথে সাংবাদিকতার নাম নিয়ে যারা থানা পুলিশের, উপজেলা ভূমি, উপজেলা নির্বাচন অফিস  তথা প্রশাসনিক বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের সুবিধা  নেওয়ার জন্য দালালী করছে তাদের বিরুদ্ধে বিশ্বনাথবাসীকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহবান।


Tag
আরও খবর