মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শ্রীমঙ্গলে তীব্র গরমে অতিষ্ট জনজীবন, তাপমাত্রা ৩৮. ৫ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা কয়েকদিন ধরে তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। গতকালের মতো দাবদাহ আজও বয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের উপর দিয়ে। গরমের তীব্রতায় ছোট, বড় সবার হাঁসফাঁস অবস্থা। ঘরের বাইরে সবখানে থাকা কঠিন হয়ে পড়েছে।  প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। কৃষক, দিনমজুর ও রিকশাচালকদের কষ্ট অনেক বেশি। গরমে সেদ্ধ জীবনে বৃষ্টির জন্য মানুষ আকাশপানে তাকিয়ে থাকলেও দেখা নেই স্বস্তির বৃষ্টির। প্রচণ্ড গরমে ঠাণ্ডা পানির জন্য শহরের বিভিন্ন স্থানে পৌরসভার পানি নিতে বিশাল লাইনে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

তীব্র দাপদাহে বিপর্যস্ত জনজীবন থেকে মুক্তির জন্য ইতোমধ্যে শ্রীমঙ্গলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজও আদায় করেছেন শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার মুসল্লিরা। গতকাল সিরাজনগর মাদ্রাসা ও সিরাজনগর এলাকাবাসীর উদ্যোগে হাইল হাওরের পাশে এ নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর