মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ২৫০ ভরি স্বর্ণ ডাকাতি, গ্রেফতার ১২

ঢাকা জেলা পুলিশের তৎপরতায় নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে চাঞ্চল্যকর স্বর্ণ ডাকাতি মামলার ৭ দিনের মধ্যে আন্ত:জেলা ডাকাতচক্রের ১২ সদস্য গ্রেফতার, ১৭৭ ভরি স্বর্ণ, ৩৮৬ ভরি রুপা, নগদ ৪৯,০০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি হাইয়েস মাইক্রোবাস, অটো রিকশা উদ্ধার গত ৩০/০৪/২০২৩ ইং তারিখে নবাবগঞ্জের আগলা পোস্ট অফিসের সামনে দিয়া জুয়েলার্সের মালিক কৃষ্ণ সাহা প্রতিদিনের মতো তার বাসায় রক্ষিত আনুমানিক ২৪০ ভরি স্বর্ণ, ৪০০ ভরি রুপা ও নগদ ২,৬৫,০০০/- টাকা সহ দোকানে যাওয়ার পথে একটি ডাকাতদল পুলিশ পরিচয়ে ভিকটিমকে গাড়িতে উঠিয়ে মারধর করে তার কাছে থেকে উল্লিখিত মালামালসমূহ ছিনিয়ে নেয়।



ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক-দক্ষিণ) জনাব মো: আমীনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জনাব মো: শাহাবুদ্দিন কবীর বিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: আশরাফুল আলম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ থানা জনাব মো: সিরাজুল ইসলাম শেখ, পিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর জনাব আশফাক রাজীব হাসান ও ইন্সপেক্টর কাজী রমজানুল হক ও অন্যান্য সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস দল ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় টানা অভিযান চালিয়ে অত্র ডাকাতির সাথে জড়িত ১২ জন কুখ্যাত আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ডাকাতির লুণ্ঠিত ১৭৭ ভরি স্বর্ণ, ৩৮৬ ভরি রুপা, নগদ ৪৯,০০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি হাইয়েস মাইক্রোবাস, ২ টি অটো রিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা :- ০১। মোঃ নুরুজ্জামান হোসেন @ মুক্তার হোসেন (৫০), পিতা-মৃত খন্দকার নুরুল ইসলাম, মাতা-মৃত খাদিজা বেগম, সাং-জয়নগর (সুইচ গেট বেরিবাধ), থানা-বেড়া, জেলা-পবনা বর্তমান সাং-সেওতা (চৌধুরী বাড়ীর ভাড়াটিয়া), থানা-মানিকগঞ্জ জেলা-মানিকগঞ্জ । ০২। সালেহ আহম্মেদ সাইফুল @ মোঃ সালাউদ্দিন @ টাকলু সাইফুল (৪০), পিতা-আব্দুল আজিজ, মাতা-সালেহা বেগম, সাং- শ্ৰীয়াং, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা বর্তমান সাং-মোল্লারটেক (কসাই বাড়ী মুন্সি মার্কেট), থানা-দক্ষিণ খান, ডিএমপি ঢাকা । ০৩। মোঃ হুমায়ুন কবির (৫০), পিতা-মৃত হাজী মোঃ রমজান আলী, মাতা-মৃত হামিদা বেগম, সাং-সুলতানপুর, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ বর্তমান সাং-মাধবপুর উত্তরপাড়া, থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর । ০৪। মোঃ শাহাদাত গাজী (৩৫), পিতা-মোঃ মেছের আলী, মাতা- ফাতেমা বেগম, সাং-মধ্যকামারগাও, থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ বর্তমান সাং-মুসলিমবাগ, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা। ০৫। নজির হোসেন (৩৫), পিতা-আব্দুল আজিজ, মাতা-সালেহা বেগম, সাং-শ্রীয়াং, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা বর্তমান সাং-মোল্লারটেক (কসাই বাড়ী মুন্সি মার্কেট), থানা-দক্ষিণ খান, ডিএমপি ঢাকা ০৬। মোঃ মান্নান মিয়া (৪১), পিতা-মৃত মুসলিম মিয়া, মাতা-হাসনা বেগম, সাং-গোয়ারিয়া, থানা-দেলদুয়ার জেলা-টাংগাইল। ০৭। মোঃ হুমায়ুন মিয়া (৩৬), পিতা-আব্দুল্লাহ মিয়া, মাতা মেহেরজান, সাং- দড়িপাড়া, থানা-দেলদুয়ার জেলা-টাংগাইল ০৮। মোঃ শাকিল খান (৩৫), পিতা-মোঃ শাহজাহান খান, মাতা-শাহারা খাতুন, সাং-টুকনিখোলা, থানা-দেলদুয়ার, জেলা-টাংগাইল। ০৯। জাহাঙ্গীর মল্লিক (৪২), পিতা-মৃত আমিনুর রহমান, মাতা-জাহানারা বেগম, সাং-করোরা, থানা-মির্জাপুর, জেলা- টাংগাইল। ১০। আব্দুস সামাদ শিকদার (৪৫), পিতা-দরবেশ শিকদার, মাতা-সালমা বেগম, সাং-নীলজার, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল। ১১। শ্যামল সরকার (৩৫), পিতা-মৃত মঙ্গল সরকার, মাতা-যমুনা রানী সরকার, সাং-আগলা মাঝপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা। ১২। রিপন মিয়া (২৮), পিতা-আবুল কালাম, মাতা-রাচি বেগম, সাং-বানেশ্বরদী, থানা-নকলা, জেলা-শেরপুর। দোহার নবাবগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর নেতৃত্বে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। মো: আশরাফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, ঢাকা

আরও খবর