বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

সিরাজদিখানের মানুষের মাঝেও ঘূর্ণিঝড় "মোখা" ভীতি

আগামী শনিবার সন্ধ্যার পর হতে রবিবার ভোর, এই সময়ের মাঝে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় "মোখা " । আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় "মোখা" রূপ নিতে পারে সুপার সাইক্লোনে ।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আমিনুর রহমান বলেন, গভীর নিন্মচাপটি এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আছে । গতিপথ এখন পশ্চিম ও উত্তর পশ্চিমমূখী । কাল পর্যন্ত চলতে পারে এভাবেই । সাগরের কেন্দ্রে চলে আসলে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে । আশঙ্কা করা হচ্ছে এটি ১৪মে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমার উপকূলের মাঝামাঝি দিয়ে অতিক্রম করতে পারে ‌। 

এদিকে বুধবার সন্ধ্যার পর গভীর নিন্মচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে । শনিবার সন্ধ্যার পর রবিবার ভোরের মধ্যে এটি টেকনাফ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে এবং এটি হতে পারে সুপার সাইক্লোন ।

ঘূর্ণিঝড় "মোখা " বাংলাদেশে আঘাত হানলে এর ক্ষতিকর প্রভাব সারাদেশের প্রায় সব অঞ্চলে পরার সম্ভাবনা রয়েছে । সাধারণত ঝড় আসার আগেই ঝড়ের নাম নির্ধারণ করা থাকে । মুন্সিগঞ্জের সিরাজদিখানের সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে " মোখা " ক'দিন যাবৎ একটি আলোচিত নাম । ঘূর্ণিঝড় আসলে মানুষ ঘরবাড়ি, গাছপালা, গবাদিপশু ও ফসলি জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকে । 

সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকার চাষীগণ এই সময় ভুট্টা, ধান সহ বিভিন্ন গ্রীষ্মকালীন ফসল আবাদ করেছেন ।  কোলা গ্রামের কৃষক মতি মৃধার কাছে ঘূর্ণিঝড় " মোখা " সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধারদেনা করে জমিতে চিচিঙ্গা,করলা, ডাটা ও বরবটি সহ আরো কিছু ফসল চাষ করেছি । এগুলো কিছুদিন পর বিক্রির উপযোগী হবে । এখন ঝড় তুফান আসলে মাচা ভেঙে যাবে, জমিতে পানিও জমতে পারে, ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে । বেশ দুঃশ্চিন্তায় আছি, জানিনা কি হয় । ফসল নষ্ট হলে পথে বসতে হবে । ঘূর্ণিঝড় সম্পর্কে ইজিবাইক চালক লুৎফর বলেন, ঘুর্নিঝড় হলে বিদ্যুৎ কতদিন থাকবেনা তা নিয়ে চিন্তায় থাকি । গাড়ি চার্জ দিতে না পারলে ইনকাম বন্ধ, পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে । গ্যারেজ ভাড়া আর মালিকের টাকা দিবো কোথা থেকে !

এদিকে ঘূর্ণিঝড় হলে ভয়াবহ বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া, সংযোগকারী তার বিচ্ছিন্ন হওয়া সহ মানুষ ও পশুপাখির জীবননাশের ঝুঁকি থাকে প্রায় শতভাগ । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় "মোখা " নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে । এজন্য উপকূলীয় এলাকায় কোষ্টগার্ড সহ বিভিন্ন বিশেষায়িত টিমকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে । ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 


আরও খবর