চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেয়ের বাড়িতে বাবার লাশ!

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 11-05-2023 12:04:27 am

মেয়ের বাড়ির গোয়ালঘর থেকে হাকিম মাতুব্বর নামের এক বৃদ্ধ বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ই মে   ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে 

ঘটনা তদন্তে জানা যায়, নিহত হাকিম মাতুব্বরের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। নদী ভাংগনের কারনে তিনি সব কিছু হারিয়ে স্ত্রী সোনাবান বিবি সহ শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দী গ্রামে একমাত্র মেয়ে ফাহিমার সাথে বসবাস করেন। বিগত ঈদুল ফিতরের কয়েকদিন পর পাশের উপজেলা সদরপুরের নাজির মামুদ হাজির কান্দিতে বসবাসরত দু’ছেলে লাক্ষু মাতুব্বর ও বাবুল মাতুব্বরের বাড়িতে বেড়াতে যান।

কিন্তু  তিনি মঙ্গলবার সকালে কাউকে কিছু না বলে সেখান থেকে বের হয়ে চলে আসেন। বুধবার সকালে মেয়ে ফাহিমা বেগমের বসত ঘরের দক্ষিণ পাশে গরু রাখার একচালা টিনশেড ছাপরায় গলায় রশি পেঁচানো উপুর হয়ে পরে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়।

মৃতের মেয়ে ফাহিমা বেগম এর কাছ থেকে জানা যায়, তার বাবা তার বাড়িতেই ঘর নির্মাণ করে থাকেন প্রায় তিন বছর ধরে। ঈদে তার বাবা ছেলেদের কাছে বেড়াতেও গিয়েছিলেন। কিন্তু সকালে ফাহিমা বেগমের  ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে পায় হাকিম মাতুব্বর গলায় রশি দিয়ে ঝুলে মাটিতে হামাগুরি অবস্থায় পরে আছে। পরে সবাই এসে রশি কেটে দ্রুত ঘরে নিয়ে যায়। 

নিহতের বড় ছেলে লাক্ষু বলেন, আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকতেন। ঈদের পর আমাদের বাড়ি গিয়েছিল। আমাদের বাড়ি থেকে চলে যান সকালে। আমি আজ মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনলাম আব্বা মারা গেছেন। শুনে এখানে এলাম।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর